সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক:-
 

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কিলোমিটার গভীরে।
 

আজ বুধবার, এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার কাছ থেকে।
 

দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায়, এখানে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।