মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরও ১২ মামলায় গ্রেপ্তার ইমরান, ২ দিনের রিমান্ড মঞ্জুর 

আরও ১২ মামলায় গ্রেপ্তার ইমরান, ২ দিনের রিমান্ড মঞ্জুর 

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। গত ৯ মে রাওয়ালপিন্ডি পুলিশ জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) হামলাসহ সহিংসতার জন্য অন্তত এক ডজন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম ডন। 
বুধবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চার্জশিট অনুসারে, সাবেক পিটিআই চেয়ারম্যান প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছ থেকে প্রাপ্ত ১০৮টি উপহারের মধ্যে ৫৮টি জমা দেননি। 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে আছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানকে দুই দিনের পুলিশি হেফাজতে (ফিজিক্যাল রিমান্ড) নেয়ার আবেদন মঞ্জুর করেছেন। তবে আদিয়ালা জেলেই ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। 

বিচারক তোশাখানা মামলার পরবর্তী কার্যক্রম ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন এবং একই তারিখে ১২ জন সাক্ষীকে তলব করেন। এতে অভিযোগ করা হয়, তোশাখানার নিয়মকানুন উপেক্ষা করে বুশরা বিবি সুন্দর ও দামি গয়নাগুলো রেখেছিলেন। সামরিক সচিব অবশ্য ২০২০ সালে এই উপহারের কথা জানিয়েছিলেন।