শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিশ্ব শাশুড়ি দিবস আজ

বিশ্ব শাশুড়ি দিবস আজ

প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় শাশুড়ি দিবস। এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। ইতিহাস অনুযায়ী, ১৯৩৩ সালের ৫ মার্চ টেক্সাসের আমারিলোতে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক প্রথমবারের মতো শাশুড়ি দিবস উদযাপন করেন।
 

গবেষণায় দেখা গেছে, মার্কিনির অর্ধেকের বেশি বন্ধু তাদের শাশুড়ি। তারা মনে করেন, শাশুড়ি সর্বদা তাদের সমর্থন ও ভালোবাসা দিয়ে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। পারিবারিক কলহ বা যেকোনো সমস্যা হলেও শাশুড়ি প্রায়শই নিরপেক্ষভাবে বিচার-বিবেচনা করে মেলামেশা ঠিক রাখার চেষ্টা করেন। তাই শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন সম্পর্ককে আরও সতেজ ও শক্তিশালী করতে সাহায্য করে।
 

শাশুড়ি যেভাবেই হোক, তিনি পরিবারের গুরুজন। তাকে সম্মান জানানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আজকের দিনটি সেই দায়িত্ব পালন করার সুযোগ। শাশুড়িকে শুভেচ্ছা জানান, প্রশংসা করুন এবং ভালোবাসা দেখান। যাদের বিয়ের পরিকল্পনা চলছে, তারা হবু শাশুড়িকেও শুভেচ্ছা জানাতে পারেন।
 

আপনি চাইলে তাকে চমক দিতে পারেন প্রিয় কোনো উপহার দিয়ে বা প্রিয় স্থানে নিয়ে বেড়াতে নিয়ে যেতে পারেন। শুধু স্ত্রী নয়, স্বামীও শাশুড়িকে সম্মান জানাতে পারেন। তার পছন্দের বিষয়গুলো জানুন, তাকে খুশি করার চেষ্টা করুন এবং সুযোগ থাকলে একসাথে উদযাপন করুন।