শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কোর অব ইঞ্জিনিয়ার্স দক্ষতার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান

কোর অব ইঞ্জিনিয়ার্স দক্ষতার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি স্বনামধন্য ও দক্ষ ইউনিট, যারা দেশ-বিদেশে সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে অসামান্য দক্ষতার পরিচয় দিচ্ছে।
 

রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর উদ্যোগে আয়োজিত কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

সেনাপ্রধান বলেন, “সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধকে মূলমন্ত্র হিসেবে নিয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি ইসিএসএমই প্রাঙ্গণে পৌঁছালে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই-এর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; বিআইআইএসএস-এর মহাপরিচালক; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা।