শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫১:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। অভিযানে এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে। এর আগে রোববার রাতে এসব পণ্য জব্দ করা হয়।
 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ, ৯ কেজি গাঁজা, ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পেঁয়াজ ও চিনি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।
 

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।