শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।
 

বুধবার (২৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।
 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“প্রাণিসম্পদ কেবল একটি খাত নয়; এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি এবং জাতির পুষ্টির অন্যতম প্রধান উৎস। প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

 

সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
“খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করি। তাই উৎপাদনের প্রতিটি ধাপে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

 

এর আগে সকালেই প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, খামারি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।