মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার পরে ভবনের ধ্বংসাবশেষ থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজার সিভিল ডিফেন্স ইউনিটের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাতে গাজা উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।


স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল-জাজিরাকে বলেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলার পর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১ এবং আহতের সংখ্যা ১৪ হাজার ২৪৫ জনে দাঁড়িয়েছে।