শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ 

মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ 

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে যুবদলের কার্যালয়ের সামনে শেষ হয়।  


এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ চত্বর।


যুবদল নেতা মোখলেস স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার আসামি ছিলেন। এবং বার বার জেল খেটেছেন। 


সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস,১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার প্রমুখ।


এ সময় উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং হাজারো কর্মীসমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।