সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে কেএফসিতে হামলা ও ভাঙচুর, গ্রেফতার অন্তত ১৭০ জন

পাকিস্তানে কেএফসিতে হামলা ও ভাঙচুর, গ্রেফতার অন্তত ১৭০ জন

অনলাইন ডেস্ক:-

 

ইসরায়েলবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে পাকিস্তানে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেএফসির অন্তত ২০টি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী লাহোরে এক শাখায় বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দেশব্যাপী এই সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসির আয় ইসরায়েলকে অস্ত্র সরবরাহে ব্যবহার করা হচ্ছে। এই দাবি ঘিরেই বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংস রূপ নেয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। লাহোরের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওই এলাকায় কোনো বিক্ষোভ চলছিল না। তাই এটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি, বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
 

এদিকে, কেএফসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছু শাখা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।