শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য: প্রধান উপদেষ্টা

উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অবকাঠামো উন্নয়ন থেকে শিল্পায়ন—প্রতিটি ক্ষেত্রে তাদের সেবা, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি গড়ে তুলছে।
 

শনিবার (৮ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
 

তিনি বলেন, আইডিইবি একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে দক্ষ কর্মীবাহিনী তৈরিতে, কারিগরি শিক্ষার প্রসারে এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে উদ্ভাবনকে উৎসাহিত করছে।
 

ড. ইউনূস আরও বলেন, “একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেই নিহিত।”
 

তিনি আশা প্রকাশ করেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব ও উদ্ভাবনের চেতনা নিয়ে আইডিইবির সদস্যরা ভবিষ্যতেও জাতি গঠনের অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের অবদান আরও প্রসারিত হবে বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।
 

শেষে প্রধান উপদেষ্টা ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
 

সূত্র: বাসস