শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চিলমারীতে অরক্ষিত পানির হাউসে পড়ে শিশুর মৃত্যু

চিলমারীতে অরক্ষিত পানির হাউসে পড়ে শিশুর মৃত্যু

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ (কুড়িগ্রাম):-


 

কুড়িগ্রামের চিলমারীতে নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চিলমারী নদী-বন্দরে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু শামীম মিয়া রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। রমনা ইউনিয়ন পরিষদের সদস্য রুকনুজ্জামান স্বপনও শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
 

ঘটনার বর্ণনায় বলা হয়, নির্মাণাধীন বন্দরের একটি অংশে একটি হাউস ছিল যা উন্মুক্ত অবস্থায় এবং ভেতরে পানি জমে ছিল। বৃহস্পতিবার সকালে শামীম ওই এলাকায় খেলতে গিয়ে হঠাৎ সেই অরক্ষিত হাউসে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগে আরও দুই শিশু একই হাউসে পড়ে আহত হয়েছিল, যদিও তাদের তেমন ক্ষতি হয়নি। তখনও হাউস সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
 

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানিয়েছেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।