সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী

হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

 

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জানাজা পড়ানো হবে ইসমাইল হানিয়ার। জানাজার নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজার নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদী (স্বাধীনতা) স্কয়ারের দিকে যাবে। এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ দোহায় নিয়ে যাওয়া হবে।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া।

 

গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া। তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী (ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন।