মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত মহাসাগর থেকে জলদস্যুতা নির্মূলে ভারতের প্রতিশ্রুতি

ভারত মহাসাগর থেকে জলদস্যুতা নির্মূলে ভারতের প্রতিশ্রুতি

ভারত মহাসাগরে জাহাজ চলাচলের রুটের নিরাপত্তা রক্ষা এবং জলদস্যুতা ও সন্ত্রাসবাদ নির্মূলের লড়াই চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভকে এক ফিরতি এক্সবার্তায় এ অবস্থান স্পষ্ট করেছেন।তিন মাস জলদস্যুদের কব্জায় থাকা বাল্ক জাহাজ এমভি রুয়েন ও তার ১৭ নাবিকের সবাইকে সম্প্রতি উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। এই সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন, ‘ভারতীয় নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ অভিযানের জেরে বুলগেরীয় জাহাজ রুয়েন এবং সেটির ৭ বুলগেরীয় ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার সম্ভব হয়েওছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ 
   

 

বুলগেরিয়ার প্রেসিডেন্টের এক্সপোস্টের জবাব দিয়ে পাল্টা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বুলগেরিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পাঠানোর ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়।৭ বুলগেরীয়সহ ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার করতে পেরে আমরা খুবেই খুশি। ভারত মহাসাগরে নিরাপদে জাহাজ চালানোর স্বাধীনতাকে রক্ষা এবং সেখান থেকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা নির্মূলের লড়াই চালিয়ে যেতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ।