শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে ভারী ধাতব বস্তু পড়ে পথচারীর মৃত্যু

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে ভারী ধাতব বস্তু পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ভারী ধাতব বস্তু পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

তেজগাঁ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. হান্নান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হলেও তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু পড়ে সরাসরি তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ‘বিয়ারিং প্যাড’ খুলে নিচে পড়ে যায়, যা ওই পথচারীর মৃত্যুর কারণ হতে পারে।
 

ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।