মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৭:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিরগিজস্তানে বাংলাদেশিদের উপর হামলা: আপডেট (১৯ মে, ২০২৪)

কিরগিজস্তানে বাংলাদেশিদের উপর হামলা: আপডেট (১৯ মে, ২০২৪)

                                                        ওক্যাব অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ



ঢাকা প্রেসঃ
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওক্যাব) অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সরকার কিরগিজস্তান সরকারকে এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয়রা দলবেঁধে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলা করে,হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন,নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

  • ভারত ও পাকিস্তান তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে এবং হটলাইন চালু করেছে।
  • বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন দেশের শিক্ষার্থীরা লুকিয়ে রয়েছে।
  • হামলাকারীরা উবারের মাধ্যমে বিদেশিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
  • নিশ্চিতভাবে কত বাংলাদেশি আহত হয়েছেন তা জানা যায়নি।
  • ধারণা করা হচ্ছে, কিরগিজস্তানে প্রায় ১ হাজার ২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।
  • দূতাবাসের ধারণা, দেশটিতে ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী এবং হাজারখানেক টেক্সটাইল শ্রমিক রয়েছেন।