সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-


 

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পরপরই একাধিক কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার।
 

বুধবার (২৪ এপ্রিল) ভারতের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা, এমনকি মেডিকেল ভিসাও, সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
 

এই সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র:এনডিটিভি