মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলতি সপ্তাহে চীনের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে যাবেন।

চলতি সপ্তাহে চীনের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে যাবেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চলতি সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবেন। দেশটির প্রেসিডেন্ট ক্রিস লুক্সন সোমবার এই কথা জানিয়েছেন।চীনের কোন প্রধানমন্ত্রী ২০১৭ সালের পর এই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন।এক বিবৃতিতে লুক্সন বলেছেন, প্রধানমন্ত্রী লিকে নিউজিল্যান্ডে উষ্ণ অর্ভ্যত্থনা জানাতে আমি উন্মুখ।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর নিউজিল্যান্ড ও চীনের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিনিময়ের একটি মূল্যবান সুযোগ।উল্লেখ্য, চীন নিউজিল্যান্ডের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চীনে নিউজিল্যান্ডের মাংস, মদ ও দুধের বৃহৎ বাজার রয়েছে।

 

এছাড়া পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়েলিংটন বেইজিংয়ের ঘনিষ্ঠ অংশীদার।তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে চীনের কূটনৈতিক ও সামরিক তৎপরতার চেষ্টার প্রেক্ষিতে দু’দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।