শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, পুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক

ময়মনসিংহে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, পুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক

ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত জুলহাস ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের বাসিন্দা।
 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাতে চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই বিশ্রাম নিচ্ছিলেন।
 

হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত চালক জুলহাস বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। তবে বাসে থাকা নারী যাত্রী ও তার ছেলে জানালা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।
 

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
 

ওসি রোকুনুজ্জামান আরও বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”