শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি করার প্রয়োজন নেই

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি করার প্রয়োজন নেই

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা মনে করছে, এতে এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে।
 

বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনআইডি সেবা আরও সহজ ও জনগণের নাগালের মধ্যে আনতে কমিশন নতুন পরিকল্পনাও গ্রহণ করেছে।
 

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমে থাকা প্রায় সাড়ে নয় লাখ সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
 

সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১,২৩০ জন।