মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৫:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘আমার এই বিজয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে’

‘আমার এই বিজয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে’

টানা তিন দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ শতাংশ ভোট গণনা সম্পন্ন  হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এতে তার তিন প্রতিদ্বন্দ্বী ধারেকাছেও নেই।  
 

এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরও কার্যকর করবে। এসময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে, বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে। 

 

পশ্চিমাদের কড়া সমালোচনা করলেও চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন,চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলো আরও শক্তিশালী হবে।