শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৪:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৬

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৬

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা পতিতাবৃত্তি ও মানবপাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
 

এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট আটজনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। তবে অভিযানের আগেই মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও লুনা দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকরে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব হোসেন (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া আক্তার (১৯) ও নুরুন্নাহার (২০)।
 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত জব্দ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে ধরতে অভিযান চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”