শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনও বাধা নেই: প্রেস সচিব

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনও বাধা নেই: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে কোনও বাধা বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
 

পোস্টে তিনি উল্লেখ করেন, আজকের বক্তব্যে তারেক রহমান বলেছেন যে, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা তার একার হাতে নেই এবং বিষয়টি এখনই চূড়ান্ত করার সুযোগ সীমিত। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম জানান, তার বাংলাদেশে প্রত্যাবর্তন বিষয়ে সরকারের কোনও ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।
 

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 

এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারেক রহমান। তিনি লিখেছেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে অন্য সবার মতো আমার ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত নয়। রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আমাদের পরিবার আশাবাদী।”