শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সীতাকুণ্ডে গণসংযোগ সংক্ষিপ্ত করে-বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন কাজী সালাউদ্দিন

সীতাকুণ্ডে গণসংযোগ সংক্ষিপ্ত করে-বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন কাজী সালাউদ্দিন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

সীতাকুণ্ডে গণসংযোগ সংক্ষিপ্ত করে-বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন কাজী সালাউদ্দিন


 

চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। তবে বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী ও মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা থাকায় তিনি গণসংযোগ সংক্ষিপ্ত করে মসজিদের উদ্দেশ্যে রওনা হন।

 

সীতাকুণ্ডে গণসংযোগ সংক্ষিপ্ত করে-বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন কাজী সালাউদ্দিন — ছবি ২


 

মাগরিবের নামাজের পর সীতাকুণ্ড থানা জামে মসজিদে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে তাঁর আশু রোগমুক্তি এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সীতাকুণ্ডে গণসংযোগ সংক্ষিপ্ত করে-বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন কাজী সালাউদ্দিন — ছবি ৩


 

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 

এ সময় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আজ জাতির প্রত্যাশা।”
তিনি দেশবাসী এবং বিশেষ করে সীতাকুণ্ডবাসীর প্রতি নেত্রীর আরোগ্য ও মুক্তির জন্য আন্তরিক দোয়া করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন,
“আজকের মূল আয়োজন ছিল দোয়া মাহফিল। সামনে সীতাকুণ্ড জুড়ে প্রচারণা আরও জোরদার করা হবে।”

 

গণসংযোগ সাময়িকভাবে সংক্ষিপ্ত হলেও দোয়া মাহফিলকে কেন্দ্র করেই আজকের কর্মসূচি সম্পন্ন হয়।