মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৩:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে মৃত ২৯ জন

তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে মৃত ২৯ জন

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছে। নাইট ক্লাবটি ছিল ইস্তাম্বুলের গ্যারেটেপে এলাকার একটি ১৬ তলা ভবনের ভূগর্ভস্থ কক্ষ বা বেইসমেন্টে।  গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ক্লাবটিতে আগুন লাগে। 
 

সংস্কারকাজের জন্য ক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের গভর্নর জানান, সংস্কারকাজে যুক্ত কর্মী ও শ্রমিকরা আগুনে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে নাইট ক্লাবের ম্যানেজারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান।অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুতে শোক জানিয়ে ইস্তাম্বুলের মেয়র জানিয়েছেন, সংস্কার বা নির্মাণকাজের অনুমোদনের জন্য ক্লাবটি আগে কোনো আবেদন করেনি।