মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজায় ইসরায়েলি হামলায় ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা নিহত

ঢাকা প্রেসঃ
গত
সোমবার, গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফাহের কাছে জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও জাতিসংঘের UNDSS এর নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা বৈভব অনিল কালে। এই ঘটনায় জাতিসংঘ ও ভারত পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা নিহত

 

জাতিসংঘ সরাসরি ইসরায়েলি বাহিনীকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে। অন্যদিকে, ভারত সরকার শুধুমাত্র সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে।
 

এই ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ না নেওয়া এবং ইসরায়েল সরকার দায় স্বীকার না করায় দেশটির সাবেক আমলারা ক্ষোভ প্রকাশ করেছেন।
 

তারা মনে করেন, এই হত্যাকাণ্ড নেতানিয়াহু সরকারের প্রতি ভারত সরকারের নিঃশর্ত সমর্থনের সাথে বিশ্বাসঘাতকতা।

ইরানে ভারতের সাবেক রাষ্ট্রদূত কে.সি. সিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে অসন্তোষজনক বলে সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, "এই বিবৃতি অত্যন্ত হতাশাজনক। এই হত্যাকাণ্ডের মাধ্যমে নেতানিয়াহু সরকারের প্রতি ভারত সরকারের নিঃশর্ত সমর্থনের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে।"
 

জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি গাজায় অনিল কালের হত্যাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, "এই হত্যাকাণ্ডের জন্য দোষীদের জবাবদিহি করতে হবে। শুধুমাত্র জাতিসংঘ বা দোষীরা নিছক শোক প্রকাশ করে পার পেতে পারে না।"
 

অবসরপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত অমর সিনহা বলেছেন, ভারতীয় বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি উল্লেখ করা উচিত ছিল।
 

তিনি আরও বলেছেন, "যুদ্ধেরও একটা নিয়ম আছে। সংঘাতের সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যারা যুদ্ধে অংশগ্রহণ করে না তাদের প্রতি নিরপেক্ষ আচরণ ও সম্মান দেখানো হয়। এ বিষয়টি নিশ্চিত করা উচিত।"

সাবেক ভারতীয় রাষ্ট্রদূত এবং পশ্চিম এশিয়া বিশেষজ্ঞ তালমিজ আহমেদ বলেছেন, "আজ রাফাহ এলাকায় মৃত্যুর একটি ভয়ঙ্কর নৃত্য চলছে।"