শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড় হরিপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে মোট ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধারকৃত সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

উল্লেখ্য, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজননে বাধা সৃষ্টি করে—এমন চায়না দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
 

স্থানীয় সচেতন নাগরিকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে নদীর জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মৎস্যসম্পদ পাবে।