শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রূপগঞ্জে ২০৮ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

রূপগঞ্জে ২০৮ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ, ঢাকা প্রেস:-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাব। বুধবার রাতে উপজেলার ফজুরবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
 

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ডেমরা–কালীগঞ্জ সড়কের ফজুরবাড়ি মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাতের দিকে একটি প্রাইভেটকারের সন্দেহজনক গতিবিধি দেখে সেটি থামানোর চেষ্টা করলে চালকসহ দুজন ব্যক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
 

র‍্যাব উদ্ধারকৃত মদ ও জব্দকৃত প্রাইভেটকার বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাবের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।