শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান (৬১) কে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
 

শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ সিটিটিসি মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
 

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে শফিকুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি সংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যা সম্পর্কিত একটি মামলা রয়েছে।
 

গ্রেফতারকৃত শফিকুর রহমানকে বর্তমানে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ।