সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাশ্মিরে তিন ভারতীয় সেনার মৃত্যু

কাশ্মিরে তিন ভারতীয় সেনার মৃত্যু

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি ট্রাক দুর্ঘটনায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।
 

প্রতিবেদনে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকায় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়া এবং দুর্বল দৃষ্টিসীমার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
 

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সীমিত দৃশ্যমানতার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত সৈন্যদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করা হয় এবং তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী স্থানীয়দের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, "এই মর্মান্তিক ঘটনায় তিন সাহসী সেনা প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"
 

এর আগে, গত মাসে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় প্রায় একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। সেবারও সৈন্যবাহী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়, যেখানে পাঁচ সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছিলেন।