শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন


 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি অঞ্চলে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন — ছবি ২


 

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী এবং সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু ও স্থানীয় বাসিন্দা সাগর। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 

বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবল ধ্বংস করে দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ—যারা আগামী দিনের নেতৃত্ব দেবে। অথচ মাদকের করালগ্রাস তাদের অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। একটি পরিবারে যদি কেউ মাদকাসক্ত হয়, তবে সেই পরিবারই বুঝতে পারে এই যন্ত্রণা কত ভয়াবহ।
 

তাঁরা আরও বলেন, এখনই যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তবে জাতি ভয়াবহ সংকটে পড়বে। চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় এলাকাবাসী নিজেরাই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।