শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


 

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।


 

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।
 

ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল, জেনারেল সার্জারি, মেডিসিন ও নারী স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

 

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। — ছবি ২


 

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ডা. মো. শামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক আবু কাফি জন্নন এবং কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
 

এছাড়া শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বহু মানুষ ক্যাম্পে অংশ নেন ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।