শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

কুমিল্লায় উচ্ছৃঙ্খল বাইক আরোহীদের ধাওয়ায় চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় উচ্ছৃঙ্খল বাইক আরোহীদের ধাওয়ায় চিকিৎসকের মৃত্যু

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

 

চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

 

নিহত চিকিৎসক মো. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।

 

স্বজনদের অভিযোগ, সেদিন চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান। পথে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবক তার প্রাইভেটকারকে ধাওয়া করে এবং গাড়িতে আঘাত হানায় লুকিং গ্লাস ভেঙে যায়। এতে আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে এগোতে চাইলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

 

পরে স্থানীয় এক যুবক তাকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নগরীর বাদুড়তলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ধাওয়ার ঘটনায় সৃষ্ট আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।