মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ রিয়াদে দুই শীর্ষ আরব জোটের গাজা ইস্যুতে বৈঠক

আজ রিয়াদে দুই শীর্ষ আরব জোটের গাজা ইস্যুতে বৈঠক

দুই শীর্ষ আরব জোট আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকের আয়োজন করছে সৌদি আরব। আজ শনিবার রিয়াদে এ বৈঠক বসবে। 

আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি এ সপ্তাহের শুরুতে বলেন, আরবরা কীভাবে আগ্রাসন বন্ধ করতে, ফিলিস্তিন ও এর জনগণকে সমর্থন করতে, ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানাতে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে- তা দেখানোর উদ্যোগ নিয়েছে।


বৃহস্পতিবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি প্রস্তুতি সভায় 'গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের' নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য দেশটিকে জবাবদিহিকরার দাবি জানান।

তারা 'ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধের' আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিন ও এর জনগণকে সব ধরনের সমর্থন প্রদান করা হবে বলে জানিয়েছেন।