সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামাসের প্রধান হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ

হামাসের প্রধান হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। খবর এএফপির। তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন কয়েকশ ফিলিস্তিনি সমর্থক। এ সময় হানিয়াকে গুপ্তহত্যার তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া, পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশে।


ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরাইল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুসছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও।

 

হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার (৩১ ‍জুলাই) তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজর মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানান তারা।


এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।’ হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় ইসরাইলবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা।

 

তারা বলেন, ‘হানিয়াকে হত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছে জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের ভাইয়ের প্রতিরোধে তারা অবশ্যই ব্যর্থ হবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।’ এছাড়া লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দেখা গেছে পাকিস্তানের বন্দর নগরী করাচিতেও।