শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

পাবনায় অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

পাবনায় অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এবারের প্রতিপাদ্য ছিল— “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি।”
 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাবনা স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ। রানারআপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মূসালাত আদিয়াত অয়ন।
 

অন্যদিকে পাবনা জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ, ছিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়সহ আট প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
 

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর। বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাজু আহমেদ, সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সুমনা ঘোষ, এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজিজা পারভীন। মডারেটরের দায়িত্বে ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।
 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল মির্জা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান রুমি, সাবেক কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।