শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহজালালে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার খাতে ৩৫ কোটি টাকার ক্ষতি

শাহজালালে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার খাতে ৩৫ কোটি টাকার ক্ষতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা, যদিও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রকৃত ক্ষতি এর চেয়েও বেশি হতে পারে।
 

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা ও বাজারচক্রে মারাত্মক প্রভাব পড়েছে।
 

দুর্ঘটনার পরপরই ক্ষতির পরিমাণ নির্ধারণে বিসিএস জরুরি উদ্যোগ নেয়। গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের পর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষতির বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয় এবং অনলাইনে তথ্য জমা দেওয়ার জন্য একটি ফরম সরবরাহ করা হয়।
 

বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিএস জানায়, সদস্য প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৩৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে — স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।
 

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,

“অগ্নিকাণ্ডে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩৫ কোটি টাকা অনুমান করা হলেও, তা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনা শুধু আমাদের সদস্যদের আর্থিক ক্ষতি নয়, বরং পুরো আইসিটি খাতের জন্য বড় ধাক্কা।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত পণ্য দেশে পৌঁছানোর পর এভাবে ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।