শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৮:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নদীর পানি বাড়ছে, নতুন বন্যা সতর্কবার্তা

নদীর পানি বাড়ছে, নতুন বন্যা সতর্কবার্তা

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের অনেক নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, এতে অন্তত ৯ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে অতি ভারী, রংপুর ও রাজশাহীতে কিছু স্থানে ভারী বৃষ্টি হয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও সিকিম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নদীসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী দুইদিনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার মুখোমুখি হতে পারে।
 

রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ভিন্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে, আর ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
 

চট্টগ্রামে গোমতী নদীর পানি বেড়েছে, তবে মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু, ফেনী, হালদা ও মাতামুহুরীর পানি কিছুটা কমেছে। আগামী একদিনে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় পৌঁছতে পারে, এবং ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
 

সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সারিপোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুইদিনে এসব নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যা সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার নদীসংলগ্ন এলাকায় বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।