শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চিলমারীতে সমবায় সমিতির প্রতারণা: ক্ষতিগ্রস্ত নারীদের আর্তনাদ, দোষীদের গ্রেপ্তারের দাবি

চিলমারীতে সমবায় সমিতির প্রতারণা: ক্ষতিগ্রস্ত নারীদের আর্তনাদ, দোষীদের গ্রেপ্তারের দাবি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চিলমারীতে “দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি”-এর প্রতারণার শিকার হয়ে হতাশা ও নিঃস্বতায় দিন কাটাচ্ছেন অসংখ্য নারী-পুরুষ।

০৪/১০/২০২৫ ইং সকাল ১০টায় জোরগাছ নতুন বাজার এলাকায় ভুক্তভোগীরা মানববন্ধন করে দোষীদের গ্রেপ্তার ও আমানত ফেরতের দাবি জানান।

 

দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতিতে সঞ্চয় রাখলেও গ্রাহকরা প্রতিশ্রুত মুনাফা তো দূরের কথা, মূল টাকাও ফেরত পাননি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে হঠাৎ অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। এতে সর্বস্ব হারিয়ে অনেক পরিবার দারিদ্র্যের চক্রে পড়েছে। কেউ কেউ জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তিতেও নামতে বাধ্য হচ্ছেন।
 

মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের আমানত ফেরতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা রেখে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।