মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা

ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা

ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা। ছাদে উঠে বিক্ষোভকারীরা লাগিয়েছেন ফিলিস্তিনের সমর্থনে ব্যানার। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। তাদের সঙ্গে ছিল ব্যানার- যেখানে লেখা, নদী হোক বা সমুদ্র, ফিলিস্তিনের স্বাধীনতা একমাত্র চাহিদা।  


এদিন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে মোট চারজন ফিলিস্তিনপন্থী উঠেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় দেশটির পার্লামেন্ট ভবনে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট সদস্যরা ঘটনার নিন্দা জানিয়েছে। জানা যায়, চারজন বিক্ষোভকারী প্রায় এক ঘণ্টা পার্লামেন্টের ছাদে ছিলেন। তাদের একজনের হাতে ছিল একটি মেগাফোন। সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। 


পার্লামেন্টের বিরোধীপক্ষ প্রশ্ন তুলেছে, কীভাবে সমস্ত নিরাপত্তাব্যবস্থা ভেঙে এভাবে ছাদে উঠলেন বিক্ষোভকারীরা? সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সেনেটরকে বরখাস্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিলেন।