শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে ১৭ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় পৌর চত্তর থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র‍্যালি  ও লিফলেট বিতরণ করেন।
 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি 



চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল আলম। উক্ত র‍্যালিতে  "নিজ সীমানা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি" স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ।

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি  — ছবি ২



র‍্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।


উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিতবর্গ  বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আহসান হাবিব,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সেনেটারী ইন্সপেক্টর মোঃ গোলাম ফারুক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনজারবেন্সী ইন্সপেক্টর মোঃ রোজিবুল হক সহ উপস্থিত ছিলেন  সকল চাঁপাইনবাবগঞ্জ  পৌর- কর্মচারী সংসদ।