শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে সোনাইছড়িতে পাঁচশতাধিক লোকের চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে সোনাইছড়িতে পাঁচশতাধিক লোকের চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর আয়োজনে, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিএমজেএফ এর উদ্যোগে, রাজনীতিবিদ ও সমাজসেবক মো: রবিউল হকের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

 

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে সোনাইছড়িতে পাঁচশতাধিক লোকের চক্ষু চিকিৎসা সেবা প্রদান




লায়ন মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও লায়ন,সাংবাদিক  আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ।

 

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে সোনাইছড়িতে পাঁচশতাধিক লোকের চক্ষু চিকিৎসা সেবা প্রদান — ছবি ২


 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।


এতে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন। 
 

এতে ৭৫ জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য  সিলেক্টেড হয়, যাদেরকে আগামী ১৭ই নভেম্বর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা  হবে।
 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। 


সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। বন্ধন লায়ন্স ক্লাব তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো: জাহাঙ্গীর, নাজিমুদ্দৌলা, লায়ন মো: পারভেজ, কোরবান আলী শাহেদ, মইনউদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়া, সানি প্রমুখ।