মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইফোনে পাসকোড ব্যবহারে যে সতর্কতা অবলম্বন করতে হবে

আইফোনে পাসকোড ব্যবহারে  যে সতর্কতা অবলম্বন করতে হবে

সাধারণত আইফোনে ৪ সংখ্যার পাসকোড ব্যবহার করেন অনেকেই। কিন্তু এই পাসকোড ক্র্যাক করা প্রতারকদের কাছে কোনো সমস্যাই নয়। ফলে ডিভাইসটির নিরাপত্তা লঙ্ঘিত হয় খুব সহজে।

এ কারণে বারবার সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের, যাতে তারা খুব সতর্কতার সঙ্গে পাসকোড ব্যবহার করেন। সব চেয়ে ভালো ৪ সংখ্যার পাসকোডের পরিবর্তে অন্য কোনো জটিল সংখ্যা দিয়ে আইফোন লক করে নেয়া। তাতে ফোন চুরি হলেও তথ্য হারানোর আশঙ্কা কম থাকে।

আইফোনে কম্প্লিকেটেড পাসওয়ার্ড তৈরি করা খুব কঠিন কিছু নয়। কীভাবে করতে হবে দেখে নেয়া যাক-
প্রথমে নিজের ফোনের সেটিংসে গিয়ে ফেস আইডি এবং পাসওয়ার্ডে যেতে হবে। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। সেখানে নিজের পুরোনো পাসওয়ার্ড দিতে হবে। তারপরেই নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। এরপর পাসকোড অপশনে গিয়ে কাস্টম আলফানিউমেরিক কোড নির্বাচন করতে হবে।

এতে ব্যবহারকারী অক্ষর, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার (যেমন @,#,&,! প্রভৃতি) ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ৬ থেকে ১০টি ক্যারেক্টার হতে হবে।

এছাড়া, ফোন নিরাপদে রাখার আর একটি উপায় অবশ্যই ফেস আইডি বা টাচআইডি ব্যবহার করা। যদি একান্তই ৪ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তাহলে নিজেকেই সতর্ক রাখতে হবে। যখনই ফোন খোলা হবে তখন যেন আশপাশে অপরিচিত কেউ না থাকে।