বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৪:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি

আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারি করেন।

এর আগে সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুমন্ত্রীকে নাস্তিক বলায় সকালে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত ওই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি।

তিনি বলেন, এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন।