সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

অনলাইন ডেস্ক:-

 

ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে ভয়াবহ হামলায় নিহত হয়েছেন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং তার তিনজন ঘনিষ্ঠ সহযোগী। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 

জেইএম-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের পাঁচ শিশু সদস্য। এছাড়াও নিহতদের মধ্যে আছেন আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী ও তাদের একজনের মা।
 

জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত মাওলানা মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন। তার নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে আত্মঘাতী হামলা চালিয়েছিল, যাতে ৪০ জন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হন। ওই হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়।
 

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, যখন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত 'অপারেশন সিঁদুর' নামে একটি সামরিক অভিযান চালায়। মঙ্গলবার মধ্যরাতে চালানো এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানা হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।