সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের পরিস্থিতি: শশী থারুরের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশের পরিস্থিতি: শশী থারুরের দৃষ্টিভঙ্গি

ঢাকা প্রেস
অনলান ডেস্ক:-

ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলেও, সাধারণ মুসলমানরা হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় এগিয়ে এসেছেন।

 

একটি টক শোতে অংশগ্রহণ করে থারুর বলেন, "শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের বন্ধু। তাকে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ছিল।" তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারের প্রতি তিনি আশাবাদী।
 

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোকপাত করে থারুর বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মূল ভিত্তি হল বাংলাদেশের জনগণের কল্যাণ। তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সাল থেকেই বাংলাদেশের জনগণের পাশে আছি।"
 

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করতে গিয়ে থারুর বলেন, "আমাদের উদ্বেগ ছিল, পাকিস্তান এবং চীন এই পরিস্থিতি কাজে লাগাতে পারে। তবে ইউনূসের প্রাথমিক বিবৃতি থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি শান্তি এবং সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছেন।"
 

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বলেন, "আমরা যদি তাকে সাহায্য না করতাম তাহলে এটা ভারতের জন্য কলঙ্কজনক হতো।"