মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আর্জেন্টিনায় ঝড়ে ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

আর্জেন্টিনায় ঝড়ে ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ ডেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময়ে সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল।

 

উল্লেখ্য, শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।