শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস


 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানা গেছে। বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় গত তিন দিন ধরে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
 

শনিবার (২৯ নভেম্বর) তার রোগমুক্তি কামনায় দেশজুড়ে দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, “খালেদা জিয়ার স্বাস্থ্য এখনও স্থিতিশীল নয়।” শুক্রবার রাতে তিনি হাসপাতালে গিয়ে খোঁজ নেন। সাংবাদিকদের তিনি বলেন, “দূরত্ব বজায় রেখে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন, সালামের জবাবও দিয়েছেন।”
 

জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
 

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমান উল্লেখ করেন, চিকিৎসক দল পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
 

তিনি আরও বলেন, “এমন সংকটময় সময়ে একজন সন্তানের মতো মায়ের পাশে থাকার প্রবল ইচ্ছা আমারও রয়েছে। তবে সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই।” রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে অপেক্ষার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

এদিকে বিএনপির পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
 

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেছেন এনসিপির একটি প্রতিনিধি দলও। দলে ছিলেন তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।


📌 সবাইকে অনুরোধ, দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করতে।