সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে

জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে

ঢাকা প্রেস নিউজ


জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে যেকোনো সহযোগিতা দিতে সংস্থাটি প্রস্তুত। তিনি বলেছেন, বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, সেদিকে জাতিসংঘ নজর রাখছে।

 

উপমুখপাত্র হক আরও জানান, বাংলাদেশে সহিংসতা কমে আসা এবং জনসাধারণের সংযত আচরণ ভালো লক্ষণ। তিনি বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতার বিরোধিতা করেছেন এবং সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সহিংসতা থেকে বিরত থাকার।

 

এক প্রশ্নের জবাবে হক জানান, জাতিসংঘ মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতিসংঘের ভূমিকা

বাংলাদেশের নতুন সরকার থেকে জাতিসংঘকে যে ধরনের অনুরোধ জানানো হয়, তার ভিত্তিতে সংস্থাটি সহযোগিতা করবে বলে জানিয়েছেন উপমুখপাত্র। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে, আমরা অবশ্যই যেকোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।