শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

লবণচরায় স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

লবণচরায় স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

খুলনা মহানগরীর লবণচরায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে।
 

নিহত গৃহবধূ ডলি বেগম (৪৫) এবং আটক স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরার পর গাছের সঙ্গে বাঁধে এবং পুলিশকে খবর দেয়।
 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। তাকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”