শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ও শহীদ জিয়ার স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ও শহীদ জিয়ার স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি ( জামালপুর):-

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পথচলা,অগ্রযাত্রার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে  ও শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের স্মরণে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ও শহীদ জিয়ার স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ


 

শুক্রবার বিকালে  এএসবি ইউরোপিয়ান ট্রাভেলস এজেন্সি'র আয়োজনে ও উপজেলা বিএনপির সহ সভাপতি  মোঃ বেলাল হোসেন এর সার্বিক সহযোগিতায় বালিজুড়ী বাজারে ব্যক্তিগত কার্যালয় থেকে  প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

পবিত্র কোরআন তেলওয়াত এর পর সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহ জাহান বিকম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  মোখলেছুর রহমান মুখলেছ,  ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।

 

এ সময় এএসবি ইউরোপিয়ান ট্রাভেলস এজেন্সি'র ব্যবস্থাপনা পরিচালক  সাংবাদিক আসিফ বিল্লাহ অনিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুজন মিয়া ও সহ যুব বিষয়ক সম্পাদক শাহ্ আব্দুল্লাহ সবুজ, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন।  পরে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।